Truthfulness of Hazrat Abdul Qader Zilani
Story: Truthfulness of Hazrat Abdul Qader Zilani.
Hazrat Abdul Qader Zilani was a famous Muslim saint. He was respected for his honesty, wisdom, and deep faith in Allah. From his childhood, he always spoke the truth. His truthfulness became an example for people all over the world.
When Abdul Qader was a young boy, he decided to leave his home to study in Baghdad, which was a great center of learning. Before his journey, his mother lovingly advised him, “My son, never tell a lie under any circumstances. Always speak the truth, even if it brings danger.” She also stitched forty gold coins inside the sleeve of his dress so that he could pay for his education. Abdul Qader promised his mother that he would never tell a lie.
He joined a caravan travelling to Baghdad. On the way, the caravan entered a lonely forest. Suddenly, a group of armed robbers attacked the travelers. They looted everything from the merchants and passengers. After taking all the valuables, one of the robbers noticed the young boy and asked, “Boy, do you have anything valuable with you?”
Abdul Qader calmly replied, “Yes, I have forty gold coins stitched inside my sleeve.”
The robber laughed, thinking that the boy was joking. He searched him carelessly but found nothing because the coins were hidden. The robber took the boy to the leader of the gang and said, “This boy claims that he has forty gold coins.”
The leader asked, “Is it true? Why did you tell us about your money? You could have easily hidden it.”
Abdul Qader answered politely, “Yes, it is true. My mother advised me never to tell a lie. I promised her that I would always speak the truth. I cannot break my promise, even to save my money.”
The leader was deeply moved by the boy’s honesty. Tears filled his eyes. He said, “You are so faithful to your promise to your mother, but I have broken my promises to Allah by robbing innocent people. I feel ashamed of myself.”
At once, the leader ordered his men to return all the stolen goods to the travelers. He sincerely repented for his crimes and decided to live an honest life. The other robbers also followed him and gave up robbery forever.
The travelers praised the young boy for his courage and truthfulness. Abdul Qader continued his journey to Baghdad, completed his education, and later became one of the greatest Islamic scholars and saints. His honesty changed the hearts of many people and remains an inspiring lesson for everyone.
Bengali Translation:
হযরত আবদুল কাদের জিলানীর সত্যবাদিতা
হযরত আবদুল কাদের জিলানী ছিলেন একজন বিখ্যাত মুসলিম সাধক ও ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি তাঁর সততা, প্রজ্ঞা এবং মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের জন্য সম্মানিত ছিলেন। শৈশব থেকেই তিনি সর্বদা সত্য কথা বলতেন। তাঁর সত্যবাদিতা সারা বিশ্বের মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে ওঠে।
আবদুল কাদের যখন ছোট ছিলেন, তখন তিনি জ্ঞান অর্জনের জন্য বাগদাদে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাগদাদ ছিল জ্ঞানচর্চার একটি বিখ্যাত কেন্দ্র। যাত্রার আগে তাঁর মা তাঁকে স্নেহের সঙ্গে উপদেশ দিয়ে বললেন, “বাবা, কোনো অবস্থাতেই কখনো মিথ্যা বলবে না। বিপদের আশঙ্কা থাকলেও সর্বদা সত্য কথা বলবে।” তাঁর মা তাঁর পোশাকের হাতার ভেতরে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন, যাতে তিনি তাঁর পড়াশোনার খরচ বহন করতে পারেন। আবদুল কাদের তাঁর মাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি কখনো মিথ্যা বলবেন না।
তিনি বাগদামগামী একটি যাত্রীবাহী কাফেলায় যোগ দিলেন। পথে কাফেলাটি একটি নির্জন বনের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ একদল সশস্ত্র ডাকাত যাত্রীদের ওপর আক্রমণ করল। তারা ব্যবসায়ী ও যাত্রীদের সবকিছু লুট করে নিল। সব মূল্যবান জিনিসপত্র নেওয়ার পর ডাকাতদের একজন ছোট ছেলেটিকে লক্ষ করে জিজ্ঞাসা করল, “এই ছেলে, তোমার কাছে কি কোনো মূল্যবান জিনিস আছে?”
আবদুল কাদের শান্তভাবে উত্তর দিলেন, “হ্যাঁ, আমার পোশাকের হাতার ভেতরে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করা আছে।”
ডাকাতটি হেসে উঠল। সে মনে করল, ছেলেটি হয়তো মজা করছে। সে অসতর্কভাবে ছেলেটিকে তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না, কারণ মুদ্রাগুলো লুকানো ছিল। ডাকাতটি ছেলেটিকে দলের সর্দারের কাছে নিয়ে গিয়ে বলল, “এই ছেলেটি দাবি করছে যে তার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে।”
সর্দার জিজ্ঞাসা করল, “এটা কি সত্যি? তুমি আমাদের তোমার টাকার কথা বললে কেন? তুমি তো সহজেই সেগুলো লুকিয়ে রাখতে পারতে।”
আবদুল কাদের বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমার মা আমাকে কখনো মিথ্যা না বলার উপদেশ দিয়েছেন। আমি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি যে সর্বদা সত্য কথা বলব। নিজের টাকা রক্ষা করার জন্যও আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না।”
ছেলেটির সততায় সর্দার গভীরভাবে মুগ্ধ হলো। তার চোখ অশ্রুতে ভরে উঠল। সে বলল, “তুমি তোমার মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি এতটাই বিশ্বস্ত, অথচ আমি নিরীহ মানুষদের ডাকাতি করে আল্লাহর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি নিজের কাছে লজ্জিত বোধ করছি।”
সঙ্গে সঙ্গে সর্দার তার লোকদের নির্দেশ দিল, যেন তারা যাত্রীদের কাছ থেকে লুট করা সব মালামাল ফিরিয়ে দেয়। সে তার অপরাধের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হলো এবং সৎ জীবনযাপন করার সিদ্ধান্ত নিল। অন্য ডাকাতরাও তাকে অনুসরণ করল এবং চিরদিনের জন্য ডাকাতি ছেড়ে দিল।
যাত্রীরা ছোট ছেলেটির সাহস ও সত্যবাদিতার জন্য তার প্রশংসা করলেন। আবদুল কাদের বাগদাদের উদ্দেশে তাঁর যাত্রা অব্যাহত রাখলেন, পড়াশোনা সম্পন্ন করলেন এবং পরবর্তীকালে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ও সাধক হিসেবে পরিচিতি লাভ করলেন। তাঁর সততা অনেক মানুষের হৃদয় পরিবর্তন করেছিল এবং তা আজও সবার জন্য একটি অনুপ্রেরণামূলক শিক্ষা হয়ে রয়েছে।
হযরত আবদুল কাদের জিলানী
হযরত আবদুল কাদের জিলানী ইসলামের একজন বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইরাকের জিলান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের আগেই তাঁর পিতা মারা যান। তাঁর মা তাঁকে উত্তম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই তাঁকে শিক্ষিত করার উদ্দেশ্যে বাগদাদে পাঠান। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তাঁকে অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতেন।
সে সময় রাস্তাঘাট নিরাপদ ছিল না। প্রায়ই ডাকাতদল পথচারীদের ওপর আক্রমণ করত এবং তাদের জিনিসপত্র ও টাকা-পয়সা লুট করে নিয়ে যেত। এ কারণে তাঁকে পাঠানোর সময় তাঁর মা তাঁর জামার মধ্যে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন এবং তাঁকে কখনো মিথ্যা না বলার উপদেশ দিয়েছিলেন।
বাগদাদ তাঁর বাড়ি থেকে অনেক দূরে ছিল। তিনি একদল ব্যবসায়ীর সঙ্গে যাত্রা শুরু করলেন। রাস্তায় ডাকাতদের উপদ্রব ছিল। পাঁচ দিন পর একদল ডাকাত যাত্রীদের ওপর আক্রমণ করল। ডাকাতদের একজন ছেলেটিকে ধরে ফেলল। ডাকাতদলের সর্দার তা দেখে বলল, “ছেলেটিকে ছেড়ে দাও। তার কাছে কিছুই নেই।”
এ কথা শুনে ছেলেটি বলল, “না, আপনি ভুল বলছেন। আমার জামার হাতার মধ্যে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করা আছে।”
সর্দার অবাক হয়ে বলল, “তুমি তো বিষয়টি গোপন রাখতে পারতে।”
ছেলেটি বলল, “আমার মা আমাকে উপদেশ দিয়েছেন, বিপদের মধ্যেও যেন কখনো মিথ্যা না বলি।”
ডাকাতরা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হলো এবং ডাকাতি ছেড়ে দিল।
